সব কেন্দ্র সরকারি দলের লোকজন দখল করে রেখেছে : রবিউল

করোনা আতঙ্কের মধ্যেই আজ শনিবার সকাল ৯ টা থেকে শুরু হয়েছে ঢাকা-১০ আসনের ভোটগ্রহন চলবে বিকেল ৫ টা পর্যন্ত । একদিকে ভোট নিয়ে মানুষের মধ্যে রয়েছে আতঙ্ক অন্যদিকে ভোটে কি হবে তা নিয়ে উৎকন্ঠার ও কমতি নেই ।

শনিবার বেলা ১১টায় ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী রবি। তিনি বলেন, প্রার্থী হিসেবে নিজের ভোট দিকে পেরেছি এটাই সৌভাগ্য।

রবি আরো বলেন, আমি কেন্দ্রে দেখলাম একটি ভোট পড়েছে। অথচ আওয়ামী লীগের অনন্ত ২৫ জনকে ভেতরে দেখলাম। এজেন্ট হতে হলে ভোটার হতে হয়। এখন পর্যন্ত যা দেখলাম এই কেন্দ্রে ১টা ভোট পড়েছে, তাহলে কি এজেন্টরাও ভোটার না।

এক প্রশ্নের জবাবে বিএনপি প্রার্থী বলেন, করোনাভাইরাস নয় ভোট ব্যবস্থাপনার জন্য ভোটার কেন্দ্রে আসছেন না। ভোট ব্যবস্থা নিয়ে মানুষ আতঙ্কে আছে। গত নির্বাচনে ৭ ভাগ ভোট পড়েছে দেখানো হয়েছে ২৫ ভাগ। এবার ০.১ ভাগ কাউন্ট করা যাবে না।

এক প্রশ্নের জবাবে রবিউল বলেন, সব কেন্দ্র সরকারি দলের লোকজন দখল করে রেখেছে। আমার প্রায় সব এজেন্ট বের করে দেয়া হয়েছে। আমি প্রার্থী হিসেবে যে ভোট দিতে পেরেছে এটাই সৌভাগ্যের বিষয়। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর