করোনা : এবার স্থগিত হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সৃষ্ঠি হয়ে পুরো দেশ । তাই মানুষ একন ঝুকি আর আতঙ্কের মধ্যে বসবাস করছেন । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ডাকা জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আপাতত হচ্ছে না। জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

অধিবেশন স্থগিতের বিষয়ে ইতোমধ্যে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। এখন রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আজই রাষ্ট্রপতি বিষয়টি অনুমোদন দিতে পারেন বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

এ ব্যপারে জানতে চাইলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, ‘আমি যতটুকু জানি ফাইল প্রস্তুত হয়েছে। তবে এখনো বঙ্গভবনে আসেনি।’

তবে জাতীয় সংসদের সিনিয়র সচিব জাফর আহমেদ খান বলেন, অধিবেশনের দিন সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের যে কর্মসূচি ছিল তা ইতোমধ্যে বাতিল করা হয়েছে। সবার আগে দেশে এবং দেশের মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করতে হবে। সেই বিবেচনায় অধিবেশনও স্থগিত হতে পারে। শনিবার বিষয়টি জানতে পারবেন।

মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের ২২ ও ২৪ মার্চ দুই বিশেষ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ২২ মার্চ বেলা ১১টায় অধিবেশন বসার কথা ছিল। অধিবেশনের আগে সকাল সাড়ে নয়টায় সংসদ সদস্যদের ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করার কথা। এরপর অধিবেশনের শুরুতে বঙ্গবন্ধুর ওপর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর