পাবনার সাঁথিয়া উপজেলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আলিম হোসেন ওরফে কালু(৩৫) নামের মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় পুলিশের এক এসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন।
নিহত কালু সাঁথিয়া উপজেলার রসুলপুর গ্রামের খোরশেদ আলী খোসাইয়ের ছেলে ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। শনিবার ভোর রাতে খয়ের বাগান এলাকায় এই ঘটনাটি ঘটে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মাদক বিরোধী পুলিশের চলমান অভিযানের সময় খয়েরবাগান এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় আত্মরক্ষার্তে পুলিশও পাল্টা গুলি চালালে মাদকব্যবসায়ী কালু গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকে। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষনা করেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস