দেশের সকল বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

করোনার কারনে ৪টি ফ্লাইট ছাড়া মধ্যরাত থেকে দেশের সব বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে । শনিবার (২১ মার্চ) মধ্যরাত থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। ১০ দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করেছে বাংলাদেশ।

এ সংক্রান্ত নোটিশ টু এয়ারম্যান (নোটাম) জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। বিমানবন্দরের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

বন্ধকৃত দেশগুলোর মধ্যে রয়েছে , কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত। এসব দেশ থেকে কোনও ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারবে না।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর