জরুরি অবস্থা ঘোষণার পর এবার কারফিউ জারি করেছে জর্ডান । প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা একটানা এ কারফিউ জারি করা হয়েছে।
শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কারফিউ জারি থাকবে। কারফিউ চলাকালীন অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হতে পারবেন না।
শুক্রবার এক বিবৃতিতে জর্ডান সরকারের মুখপাত্র আমজাদ আদাইলেহ জানান, গত সপ্তাহে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণার পরবর্তী পদক্ষেপ হিসেবে কারফিউ জারি করা হয়েছে।
জরুরি অবস্থা ঘোষণার পরপরই জর্ডানের রাজধানী আম্মান অবরুদ্ধ করে দেয় সেনাবাহিনী। প্রায় এক কোটি মানুষের আবাসস্থল প্রদেশটিতে নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের ভ্রমণ ।
বার্তা বাজার / ডাব্লিও.এস