রাজবাড়ীতে করোনাভাইরাস নিয়ে সংঘর্ষে নিহত ১

রাজবাড়ীতে করোনাভাইরাস নিয়ে বিতর্কের জেরে দুই পক্ষের মধ্যে ১ জন নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) সকাল ৭টার দিকে সদর উপজেলার ভবদিয়া এলাকায় এ ঘটনায় ঘটে।

নিহত ব্যক্তির নাম লাবলু (৪৮)। তিনি সদর উপজেলার ভবদিয়া গ্রামের মৃত ওয়াকিল উদ্দির ছেলে।

এঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা সবাই রাজবাড়ী সদর হাসপাতাল চিকিৎসাধীন। নিহতের মরদেহ হাসপাতালেই রয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদা সুলতানা এ তথ্য নিশ্চিত
করেছেন।

বিস্তারিত আসছে..

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর