ইউরোপের দেশ ইতালিতে ভয়াবহ আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬২৭ জন। এর মধ্যে এক প্রবাসী বাংলাদেশিও রয়েছেন।
গোলাম মাওলা (৫৫) নামে ওই বাংলাদেশি ইতালির উত্তরাঞ্চলের লম্বারদিয়ায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার স্থানীয় সময় রাত ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে কোন বাংলাদেশির প্রথম মৃত্যু এটি।
জানা যায়, তিনি অনেক দিন ধরে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। পরীক্ষা করার পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
এরপর থেকে মিলানোর নিগোয়ারদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার না ফেরার দেশে চলে যান।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গোলাম মাওলা পরিবার নিয়ে ইতালির মিলান শহরে বসবাস করছিলেন।
তার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায়।
বার্তা বাজার / ডাব্লিও.এস