যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যকে ‘লকডাউন’ করা হয়েছে। মানুষের জীবনের জন্য পরিহার্য এমন ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া সব বন্ধ থাকবে। শুক্রবার সকালে নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর এন্ড্রু কুমো ‘লকডাউন’ এর নির্দেশ ঘোষণা দেন। এ নির্দেশনা স্থানীয় সময় রোববার রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। আদেশ লঙ্ঘনকারীদের জরিমানা গুনতে হবে।
রাজ্য গভর্নর তার ঘোষণায় বলেন, ‘ আমরা আমাদের সাধ্যমতো সবকিছু করছি। একটা জীবনও যদি বাঁচাতে পারি, তাহলে খুশি হব। পুরো রাজ্যজুড়ে গ্রোসারি স্টোর , ফার্মেসির মতো জরুরি ব্যবসা-বাণিজ্য খোলা থাকবে। সব ধরনের আউটডোর কার্যক্রম, স্পোর্টস বন্ধ থাকবে।
বার্তা বাজার/এস.আর