বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, চট্টগ্রামের পটিয়া উপজেলার ঊনাইনপূরা লংকারামের (বিহার) আজীবন অধ্যক্ষ সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবির হৃদরোগসহ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শনিবার (২১ মার্চ ) রাত ১২ টা ৫৮ মিনিটে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
জানা যায়, পূজনীয় ভান্তে হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন । তিনি চট্টগ্রাম নগরীর রয়েল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন ছিলেন।
মহাথের ১৯২৮ সালের ১৭ জুন চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে জন্মগ্রহন করেন। ২০০৪ সালে ২৯ শে জানুয়ারি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাধারণ সভার ভিক্ষুসংঘের উপস্থিতিদের মাধ্যমে বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু “সংঘরাজ” পদে অভিসিক্ত হন।
তাঁর মেধা, প্রজ্ঞা ও ধর্মীয় গুনাবলীর স্বীকৃতি স্বরূপ ‘অগ্গমহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজক'( মিয়ানমার ), ত্রিপিটক সাহিত্য চক্রবর্তী ( শ্রীলংকা ), ওয়ার্ল্ড পিস মডেল ( থাইল্যান্ড ), সুপ্রিম বুড্ডিস্ট লিডার ( জাপান ), এ্যাওয়ার্ড সহ ‘অতীশ দীপংকর ও বিশুদ্ধানন্দ’ স্বর্ণপদক অর্জন করেন।
বার্তা বাজার/এস.আর