ফরজ ব্যতীত অন্যান্য নামাজ বন্ধের মাইকিং করায় বিক্ষোভ

হবিগঞ্জে করোনাভাইরাস সংক্রামণ থেকে রক্ষা পেতে মসজিদে ফরজ ব্যতীত অন্যান্য নামাজ বন্ধের জন্য শুক্রবার বিকালে মাইকিং করা হয়।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যার পর উপজেলা সদরের মুসল্লিরা এ ঘোষণার প্রতিবাদে হাজার হাজার মুসল্লিরা রাস্তায় নেমে শ্লোগান দিতে থাকেন। এ সময় তারা বলেন, ‘মরতে হলে মসজিদে নামাজ পড়েই মরব।’ উপজেলা সদরের থানা ও উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ করে।

এর আগে বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এ তথ্য জানানো হয়।

রাত ৮টার মুসল্লিদের বিক্ষোভের খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, মসজিদে নামাজ চলবে, তবে অসুস্থ ব্যক্তিরা মসজিদে না যাওয়াই ভালো। তার বক্তব্যের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মুসল্লিরা শান্ত হন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর