স্বামী কোয়ারেন্টাইনে নেই, তাই স্ত্রীকে জরিমানা!

বিদেশ ফেরত এনামুল হক হোম কোয়ারেন্টাইনে না থাকায় তার স্ত্রী নাসিমা খাতুনকে ৫ হাজার টাকা জরিমানা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে নাটোরের সিংড়া উপজেলার সুর্যপুর গ্রামে। মালয়েশিয়া প্রবাসী এনামুল হক সূর্যপুর গ্রামের অফি প্রামাণিকের ছেলে।

স্বামীকে কোয়ারেন্টাইনে না রেখে বাইরে ঘোরাফেরার সুযোগ করে দেওয়ায় এনামুল হকের স্ত্রী নাছিমা খাতুনকে এ জরিমানা করা হয়।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে ওই এলাকায় এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বানু’র আদালত এ দণ্ড প্রদান করেন। এসময় সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, গত ৭ দিন আগে এনামুল হক মালয়েশিয়া থেকে এসে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা অমান্য করে হাট-বাজারে ঘুরে বেড়াচ্ছিলেন। এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বানু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি তাকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর