দীর্ঘ হচ্ছে করোনাক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল। করোনায় শুধু বয়স্কদের মৃত্যু হচ্ছে এমন খবর প্রচার হলেও এবার একই পরিবারে ৪ জন মারা গিয়েছে। আরও ২ জন হাসপাতালে জমের সাথে লড়াই করছে।
এমনই দুঃখজঙ্ক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে। গত সপ্তাহেই ওই পরিবারটিতে মারা যায় ৩ জন। গত বৃহস্পতিবার (১৯ মার্চ) আরেকজনের মৃত্যু হয়েছে বলে ওই পরিবারের আত্মীয়দের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর দেয়া হয়েছে।
ওই পরিবারের সর্বশেষ মারা যাওয়া ব্যক্তির নাম ভিনসেন্ট ফুসকো। এর আগে ভিনসেন্টের মা গ্রেস ফুসকো (৭৩) বুধবার রাতে মারা যান করোনায়। তার কয়েক ঘণ্টা আগে মারা যান তার বড় ভাই কারমিনে ফুসকো। এর আগে মারা যান আরেক ভাই।
ভিনসেন্টের ছোট বোন এলিজাবেথ জানান, ‘সবই ছিল অবিশ্বাস্য। ১০ মার্চ থেকে ১৯ মার্চ-এই নয় দিনে করোনা কেড়ে নিয়েছে তার মা, দুই ভাই ও বোনের প্রাণ।
তার আরও দুই বোন হাসপাতালে ভর্তি আছেন এবং দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন এলিজাবেথ।
বার্তাবাজার/এসজে