একদিনে ৬২৭ জীবন প্রদীপ নিভিয়ে রেকর্ড করলো করোনা

ভয়ংকর করোনাভাইরাসে ইতালিতে গত ২৪ ঘন্টায় ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৩২ জনে। এছাড়াও নতুন শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ৯৮৬ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ২১ জন।

এরও আগে, গত বৃহস্পতিবার (১৯ মার্চ) মৃত্যুর সংখ্যায় চীনকে ছাড়িয়ে যায় ইতালি। সেদিন দেশটিতে প্রাণ হারিয়েছিলেন ৪২৭ জন করোনা আক্রান্ত রোগী। ৪২৭ জন ছিল বৃহস্পতিবার পর্যন্ত যেকোনও দেশের জন্য একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। তবে শুক্রবার (২০ মার্চ) ইতালির মুত্যুর সংখ্যা ছাড়িয়েছে গেল।

এদিকে, করোনা আক্রান্তদের চিকিৎসা দিয়ে গিয়ে ইতালিতে এখন পর্যন্ত ১৩ চিকিৎসকের মৃত্যু হয়েছে। ৪০ বছরের নীচে সাধারণ নাগরিক মারা গেছেন মাত্র ২ জন

করোনার আভির্ভাবের ২ মাস পর হানা দেয় ইতালিতে। কিন্তু ১ মাসেই পুরো ইতালিকে মৃত্যুপুরী বানিয়ে দেশ এই ভয়ংকর ভাইরাসটি।
সূত্র: ওয়ার্ল্ডওমিটার

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর