করোনা থেকে বাঁচতে শ্রীপুরে জুমার নামাজে বিশেষ দোয়া

শুক্রবার (২০ মার্চ) মাগুরার শ্রীপুরের ঐতিহ্যবাহী তারাউজিয়াল মুন্সিপাড়া জামে মসজিদে জুমার নামাজের খুতবায় মুসল্লিদের স্বাস্থ‌্য নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। এছাড়া দেশের মানুষের সুরক্ষার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

শ্রীপুরের তারাউজিয়াল মুন্সিপাড়া জামে মসজিদে জুমার নামাজের ইমামতি করেন পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ ইমরান হোসাইন। তিনি জুমার খুতবায় মুসল্লিদের সরকারের ঘোষিত স্বাস্থ‌্য নির্দেশনা মেনে চলতে পরামর্শ দেন।

এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক শাহ নেওয়াজ। তিনি খুতবা শেষে এলাকার সর্বস্তরের মানুষের উদ্দেশ্য বলেন, সংক্রমণ এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বেশি বেশি ইবাদত-বন্দেগি করুন। আল্লাহর দরবারে প্রার্থনা করতে হবে। গণজমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেন। পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ তাই ইসলামী নিয়ম কানুন সঠিকভাবে মানা হলে করোনাভাইরাস নিয়ন্ত্রণ করা সম্ভব।

নামাজ শেষে মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ববাসীকে হেফাজত রাখার জন্য দোয়া করা হয়। করোনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনার পাশাপাশি আক্রান্তরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই দোয়া করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর