ঘাটাইলে ৫ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পৌর এলাকা বাজারে করোনা আতংকে ক্রেতা সাধারণের নিকট থেকে নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম বেশী রাখায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫ অসাধু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুম্রা সরকার জানায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য চালও পেয়াজের দাম বেশী নেয়ায় মূল্যদ্রব্য মূল্য স্বাভাবিক রাখতে ও তালিকা না থাকায় ভোক্তার অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা তাদের কে জরিমানা করা হয়।
তিনি আরো জানায়, বাজার কে স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত এখন থেকে প্রায়ই এ ধরণের অভিযান চলমান রাখবে।
বার্তাবাজার/এমকে