চসিক নির্বাচন এখনই বন্ধ করা দরকার: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই মুর্হূতে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বন্ধ করা দরকার বলে জানিয়েছেন। শুক্রবার (২০ মার্চ) চট্টগ্রামের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি একথা বলেন। ।

আমির খসরু জানান, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য সরকার সারাদেশে সভা-সমাবেশ, বিয়ে, সবকিছু বন্ধ করে দিয়েছে। রাস্তাঘাটে মানুষ এখন বের হচ্ছে না আর সেখানে বাংলাদেশে এখন নির্বাচন হচ্ছে। দেশের এই রকম একটা সংকটে জাতিকে এভাবে ঝুঁকির দিকে ঠেলে দেওয়া একটা গর্হিত সিদ্ধান্ত। এই মুহুর্তে নির্বাচন বন্ধ করা দরকার।

এসময় বিএনপির কেন্দ্রীয় ও চট্টগ্রামের বিভিন্ন অঙ্গসঙ্গঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর