করোনায় একদিনে ইতালিতে ৬২৭ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনা ভাইরাসে ইতালিতে একদিনেই মৃত্যু হয়েছে ৬২৭ জনের। দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩২ জন।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৯৮৬ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ২১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন প্রায় ৫ হাজার ১২৯ জন।

ইউরোপের দেশটিতে এখনও ৩৭ হাজার ৮৬০ জন হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে অন্তত ২ হাজার ৬৫৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এর আগে, গত বৃহস্পতিবারই করোনায় মৃত্যুর সংখ্যায় চীনকে ছাড়িয়ে যায় ইতালি। সেদিন দেশটিতে মৃত্যু হয়েছিল ৪২৭ জনের। আর গত বুধবার প্রাণ হারিয়েছিলেন ৪৭৫ জন কোভিড-১৯ রোগী। বৃহস্পতিবার পর্যন্ত সেটাই ছিল যেকোনও দেশের জন্য একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। শুক্রবার নিজেদের সেই রেকর্ডকেও ছাড়িয়েছে গেল তারা।

এদিকে, করোনা আক্রান্তদের চিকিৎসা দিয়ে গিয়ে ইতালিতে এখন পর্যন্ত ১৩ চিকিৎসকের মৃত্যু হয়েছে। গিম্বে হেলথ ফাউন্ডেশনের তথ্যমতে, দেশটিতে করোনায় আক্রান্ত চিকিৎসাকর্মীর সংখ্যা মোট আক্রান্তের ৮ দশমিক ৩ শতাংশ। হাতে গ্লাভস না পরাসহ অন্যান্য অসচেতনতার কারণে ভাইরাস আক্রান্ত হচ্ছেন তারা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর