করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে আজই ভোট

সারাবিশ্বে কাঁপন ধরানো করোনাভাইরাসের ভীতিকর অবস্থার মাঝেই আজ (২১ মার্চ) দেশের ৩টি সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সচেতন মানুষের সমালোচনার মাঝেও নির্বাচন কমিশন নিজেদের সিদ্ধান্ত থেকে এক চুলও সড়ে আসেনি। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাগেরহাট-৪, ঢাকা-১০ ও গাইবান্ধা-৩ সংসদীয় আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহন চলবে।

এদের মাঝে ঢাকা-১০ আসনের সবগুলো কেন্দ্রে ইভিএম মেশিনে ভোট নেয়া হবে। তবে ইভিএম মেশিনে ফিঙ্গারপ্রিন্টে ভোট দিলে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে বলে জানিয়েছেন আইইডিসিআর’র স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতান।

যদিও নির্বাচন কমিশন প্রতিটা ভোটকেন্দ্রে ভোটারদের সুরক্ষার কথা ভেবে ব্যানারসহ হ্যান্ড স্যানিটাইজার, সাবান, টিসু পেপারের ব্যবস্থা রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

আজকের নির্বাচনে ৩টি আসনে সাড়ে ১০ লাখ ভোটার আছেন। ভোটগ্রহন অফিসার আছেন ৭ হাজার। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন ২০ হাজারের উপরে। এত সংখ্যক মানুষ নিয়ে একটা বিশাল জনসমাগম কতাটা ঝুঁকিমুক্ত তাই এখন ভাবনার বিষয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর