পালিয়ে যৌনপল্লীতে অবস্থান করতে পারে প্রবাসীরা: ডিসি টাঙ্গাইল

কোয়ারেন্টাইন থেকে পালিয়ে মুক্ত জীবনের জন্য প্রবাসীরা যৌনপল্লীতে আত্মগোপন করতে পারে বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

ডিসি বলেন, বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনে নেয়া হলেও অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন। এইসব প্রবাসীরা পালিয়ে মুক্তজীবনের জন্য যৌনপল্লীতে আত্মগোপনে চলে যেতে পা্রে। শুধুমাত্র এ কারণে ১৫ দিন যৌনপল্লী বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

টাঙ্গাইল শহরের কান্দাপাড়ার যৌনপল্লী বন্ধ ঘোষণার সময় শুক্রবার (২০ মার্চ) তিনি এ মন্তব্য করেন তিনি।

যৌনপল্লী বন্ধ থাকার দিনগুলোতে জেলাপ্রশাসন কর্তৃক যৌনকর্মীদের খাবার সরবরাহ করা হবে বলে তিনি জানান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর