ম্যাজিস্ট্রেটকে মারতে গেলেন প্রবাসী!

দুইবাই প্রবাসীকে বাইরে ঘোরাঘুরু করতে দেখে এলাকাবাসী নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ফোন করেন। ম্যাজিস্ট্রেট গিয়ে বাইরে ঘোরাঘুরির কারণ জানতে চাইলেই সময়ই ক্ষিপ্ত হয়ে যায় দুবাই প্রবাসী মিজানুর রহমান ও তার দুই ভাই। মারতে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার এবন তারা সাথে থাকা দুই পুলিশ সদস্যকে। গালিগালাজও করেন।

শুক্রবার (২৩ মার্চ) এই ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁচড়া এলাকায়।

পরে থানা থেকে আরও পুলিশ আসার সাথে সাথেই পালিয়ে যান অভিযুক্ত মিজান ও তারা ভাইয়েরা।

এলাকাবাসীরা জানায়, ৪/৫ দিন আগে দুবাই থেকে দেশে আসেন এই গ্রামের মনতেজ শেখের ছেলে মিজান। তিনি আসার পর থেকে হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাঘুরি করতে থাকেন।চ

এলাকার লোকজনের কথা না শোনে বাইরে ঘোরাঘুরি করায় খবর দেয়া হয় ম্যাজিস্ট্রেটকে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার জানান, তিনি এসে মিজানুর রহমানকে বলেন আপনি বাইরে ঘোরাঘুরি করছেন কেন? তিনি তখন মসজিদে নামাজ পড়ার কথা বলেন।

মিজানকে বাড়িতে নামাজ পড়ার কথা বললে, তিনি সেটা মানেননি। তখন তার দাবি অনুযায়ী সরকারি আদেশ পালনে দেশে ফেরার কাগজ দেখানোর জন্য বলা হলে তিনি তা না দেখিয়ে অকথ্য ভাষা ব্যবহার করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাফুজুর রহমার জানান, বর্তমানে আসামিরা পলাতক আছে। তাদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর