করোনা: চীনের হুবেই প্রদেশে স্বস্থি, নতুন কেউ আক্রান্ত হয়নি

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশে নেমেছে স্বস্থির শ্বাস। গত ২৪ ঘন্টায় নতুন করে কেউ আক্রান্ত হয়নি সেখানে। যে ৩৪ জন আক্রান্ত হয়েছে তারা সবাই বিদেশি। ধারণা করা হচ্ছে তারা বাইরে থেকেই আক্রান্ত হয়ে সেখানে এসেছিল। বৃহস্পতিবার (১৯ মার্চ) চীনের স্বাস্থ্য সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।

গত ডিসেম্বরের শেষদিনে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই দেশটির বিভিন্ন স্থানে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ে। চীনে যত লোক করোনায় আক্রান্ত হয়েছে কিংবা মারা গেছে তাদের বেশিরভাগই উহান শহরের বাসিন্দা ছিল।

করোনার সাথে রীতিমত যুদ্ধ করেছে চীন। প্রতিদিনই বাড়ছিল করোনার রোগী। কিন্তু গত বুধবার থেকে কমতে শুরু করে আক্রান্তের সংখ্যা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর