‘অন্যের সেবা করতে গিয়ে যদি মরেও যাস মা, কখনো আফসোস করব না

দেশে এখন সব মানুষ করোনাভাইরাসের আতঙ্কে রয়েছে। যথাসম্ভব সবাইকে এখন ঘরে থাকতে বলা হচ্ছে।প্রয়োজন ছাড়া কাউকে বাহিরে না যেতে বলা হচ্ছে। তবে যারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন ,তারা তাদের নিজেদের ঝুঁকি নিয়ে অন্যদের সেবা দিতে হচ্ছে।

এমনই একজন দায়িত্ব কর্তব্যরত চিকিৎসক তাহমিনা আহমেদ তন্নী ,তিনি এখন দিনাজপুর হাসপাতালে দায়িত্ব পালন করছেন।

তাহমিনা আহমেদ তন্নী কিছুদিনের জন্য ছুটিতে ঢাকায় আসছিলেন তার বাবা-মায়ের চিকিৎসার জন্য।ছুটি শেষে যাওয়া পথে তার মা তাকে বলে, “শোন মা, অন্যকে সেবা করতে গিয়ে যদি তুই নিজে মরেও যাস আমি কোনো দিনই দুঃখঃ করবো না। তবে এই সময় যদি তুই এই অসহায় মানুষদের জন্য কিছু না করতে পারিস তাহলে সেটা হবে আমার জন্য লজ্জার বিষয়।

এই চিকিৎসক তার মায়ের উপদেশের কথা উল্লেখ করে ফেসবুকে একটি বিশাল স্ট্যাটাস দিয়েছেন।স্ট্যাটাসে তিনি লিখেছেন, আব্বু-আমুর চিকিৎসা করানোর জন্য কয়েকদিনের ছুটি নিয়ে বাসায় এসেছিলাম। আব্বা -আম্মা দুজনই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথিসহ বিভিন্য রোগে আক্রান্ত।কিন্তু আসার সময় মা যে সাহস দিছেন তাতে আমি অবাক না হয়ে পারছি না।

অসুস্থ মা-বাবা ২ জনকেই রেখে যাচ্ছি এই শহরে ;আর রেখে যাচ্ছি আমার সব স্মৃতি ভালোবাসা। আর এই শহরে ফিরে আসতে পারি কি না জানি না। শুধু এটাই জানি আল্লাহর কাছে রেখে যাচ্ছি প্রিয় মানুষগুলোকে। তিনিই একমাত্র রক্ষাকারী।

বার্তাবাজার/এমএম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর