দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত খাদ্যমন্ত্রীর মেয়ে

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ে ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক কৃষ্ণা রুপা মজুমদারকে ছুরি মেরে আহত করা হয়েছে। ।

শুক্রবার (২০ মার্চ) বিকালে ৩জন মুখোশপড়া সন্ত্রাসী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান বলে জানিয়েছেন কৃষ্ণা রুপা মজুমদার। একই সাথে এই হামলাকে তিনি পূর্ব পরিকল্পিত বলে দাবি করেছেন।

তবে কৃষ্ণা রুপার সহকর্মী একজন অধ্যাপক জানিয়েছেন, বিকেল ৩টার দিকে রুপার মিন্টো রেডে বাসার আশপাশেই এ ঘটনা ঘটে।ঋকশায় করে যাওয়ার সময় তিনজন মুখোশধারী তার পথ আটকে ছুরিকাঘাত করে তার মোবাইলফোনটি ছিনিয়ে নিয়ে যায়।

উল্লেখ্য যে, গত বছরের মার্চ মাসে ডা. রুপার স্বামী এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. রাজন কর্মকার মারা যান। রাত ১২টা পর্যন্ত একটি হাসপাতালে ডিউটি শেষে ইন্দিরা রোডের বাসায় যান রাজন। ভোরের দিকে রাজন অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যান। এবং সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তার মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলে উল্লেখ করা হয় ভিসেরা পরীক্ষার প্রতিবেদনে। তবে প্রয়াত রাজনের পরিবার দাবি করছে তাকে হত্যা করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর