ফরিদপুরে নানা সমস্যায় জর্জরিত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি নানান সমস্যায় জর্জরিত। উপজেলার প্রায় ৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্থাপিত হয়েছে এই সরকারি হাসপাতাল।

স্থানীয় আব্দুল কাদের নামের একজন ফেইসবুকে পোষ্ট করে জানান, রোগীদের চিকিৎসা দিয়ে সুস্থ নিশ্চিত করবে যেখানে, তা নিজেই এখন রুগ্ন, ঝরাজীর্ণ,ঝুঁকিপূর্ন ভবন হয়ে দাঁড়িয়ে আছে। এক ভয়ঙ্কর রূপ নিয়ে বেহাল দশা হাসপাতালের বাথরুম গুলোর। নোংরা,অস্বাস্থ্যকর, স্যাঁতস্যাতেঁ পরিবেশে থাকতে হচ্ছে রোগীদের।

এই যেন চিকিৎসা নিতে এসে আরো অসুস্থ হওয়ার অবস্থা। ড্রেনের মধ্যে ময়লা আবর্জনার সয়লাব। যেন মশা তৈরির কারখানা হয়ে দাঁড়িয়ে আছে হাসপাতালের ড্রেনগুলো। নেই পর্যাপ্ত পরিমাণে বেডের ব্যবস্থাও। ফলে বারান্দায় বেড বসাতে হচ্ছে।পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই, যারা আছেন তারাও নেই বললেই চলে।

হাসপাতালের বিভিন্ন স্থানে ছাদ ভেঙ্গে রড বের হয়ে আছে। যেকোন রোগীর উপর ছাদ ধ্বসে পরতে পারে।
দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারখ্যাত ভাঙ্গা বিশ্বরোড মোড় চৌরাস্তা। এখান দিয়েই প্রতিদিন হাজারো যানবাহন দক্ষিণাঞ্চলে যায়।

সড়ক দুর্ঘটনা এ সড়কগুলোতে নিত্যনৈমিত্তিক ব্যাপার। দুর্ঘটনায় আহত শত শত রোগীর সেবা ও ভাঙ্গা উপজেলায় বসবাসরত ৫ লক্ষাধিক লোকের একমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্র ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে প্রতিদিন স্বাস্থ্যসেবা নিতে আসে শত শত মানুষ।

অথচ স্বাস্থ্য বিভাগের নজরদারির অভাবে এসব রোগী বঞ্চিত হচ্ছেন ভালো চিকিৎসা সেবা থেকে। তাই এই সমস্যা নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কামনা করছি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর