রাতেই বয়ে যেতে পারে কালবৈশাখী ঝড়

আগামীকাল শনিবার সকাল ৯টার আগে যেকোনো সময় বয়ে যেতে পারে কালবৈশাখী ঝড়। ঢাকাসহ দেশের ৯টি জেলার ওপর দিয়ে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, ‘শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী ও কুমিল্লায় কালবৈশাখী ঝড় হতে পারে।’

এ সময় অস্থায়ীভাবে দমকা বাতাস বা ঝড়ো হওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এটি ইতোমধ্যে টাঙ্গাইলে আঘাত হানা শুরু করেছে এবং বাকি জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যেতে পারে বলে জানান তিনি।

খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাসসহ হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর