চীনের তিব্বত অঞ্চলের জিগাজি নগরীতে শুক্রবার (২০ মার্চ) শাক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৫.৯ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায়। তবে এতে হতাহত বা বড় ধরনের ক্ষতির কোন খবর পাওয়া যায়নি বলে প্রকাশ করেছে চীনা সংবাদ মাধ্যম সিনহুয়ার খবরে।
জানা যায়, জিগাজি নগরীর তিনগ্রি কাউন্টিতে ভূমিকম্পটি অনুভূত হয়। কাউন্টি সরকার আরো তথ্য সংগ্রহে বিভিন্ন এলাকায় তাদের কর্মকর্তাদের পাঠিয়েছে।
চীনের ভূমিকম্প সংস্থা জানায়, এটির উৎপত্তি ছিল ২৮.৬৩ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ৮৭.৪২ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
বার্তাবাজার/এসজে