করোনা মোকাবেলায় স্থগিত করা হয়েছে শ্রীলংকার পার্লামেন্ট নির্বাচন একি সাথে দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। মাত্র তিন দিনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫ জন হয়ে যাওয়ায় শুক্রবার (২০ মার্চ) দেশটির প্রেসিডেন্টের দফতর থেকে এই ঘোষণা্ দেয়া হয়েছে বলে জানায় বিবিসি।
ঘোষণায় বলা হয় শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত পুরো দেশে এই কারফিউ চলমান থাকবে। জারি করা কারফিউয়ের মধ্যে কেবল গণপরিবহন ও জরুরি সেবাদানকারী গাড়িগুলো চলাচল করতে পারবে।
অপরদিকে, আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনও স্থগিত করে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন।
বিবিসি তাদের এক খবরে জানায়, প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে নির্বাচন পেছানোর পক্ষে ছিলেন না। তিনি আশা করছিলেন এবারও তিনি জিতে যাবেন।
তবে গত কয়েক দিনে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় শেষ পর্যন্ত ইতালির মতো হতে পারে বলে সতর্ক করে দেশটির সরকারি চিকৎসকদের সংগঠন। এরপর নির্বাচন কমিশন ভোট স্থগিতের সিদ্ধান্ত জানায়।
বার্তাবাজার/এসজে