করোনাভাইরাসের প্রভাবে সম্প্রতি শেষ হওয়া এসএসসি পরীক্ষার উত্তরপত্রের ওএমআর শিট স্ক্যানিং স্থগিত করেছে দেশের সবকয়টি শিকিখা বোর্ড। ফলে যথাসময়ে এবার পরীক্ষার ফল প্রকাশে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
তবে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে দুই শিফটে শিফটে কাজ করে এই গ্যাপ পূরণ করে নেয়া হবে। আশা করছি, এসএসসির ফল প্রকাশে কোনো বিলম্ব হবে না।
জানা যায় সারাদেশের মত ঢাকা শিক্ষা বোর্ডের কার্যক্রমও সীমিত করে আনা হচ্ছে। দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এসএসসি পরীক্ষার খাতার ওএমআর শিট স্ক্যানিং কার্যক্রম স্থগিত করেছে ঢাকা বোর্ড। একই সাথে মূল্যায়নকৃত খাতা নিয়ে বোর্ডে আসতেও পরীক্ষকদের নিষেধ করা হয়েছে। এমন সিদ্ধান্ত পর্যায়ক্রমে সব ক’টি শিক্ষা বোর্ডই গ্রহণ করছে
প্রসঙ্গত, গত ২৭ ফেব্রয়ারি শেষ হয়েছে এসএসসি ও দাখিল ভোকেশনালের লিখিত পরীক্ষা। আর গত ১ মার্চ দাখিলের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। নিয়মমতো পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন বা দুই মাসের মধ্যে রেজাল্ট হওয়ার কথা। সেই হিসাবে এপ্রিলের ২৫ থেকে ৩০ তারিখের মধ্যেই সাধারণত এসএসসির রেজাল্ট প্রকাশ হয়। তবে এই বছর করোনার প্রভাবে ফলাফল ঘোষণার তারিখ অনেকটা পিছাতে পারে।
বার্তাবাজার/এসজে