করোনার ঝুঁকি আছে কিন্তু আতংকিত হওয়ার কিছু নেই: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে করোনা ভাইরাসের ঝুঁকি থাকলেও এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকীতে শুক্রবার (২০ মার্চ) সকালে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আমরা ঝুঁকিতে আছি এটা নিঃসন্দেহে বলা চলে। কিন্তু আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি আমাদের দেশে এখনও হয়নি। আমাদের এই পর্যন্ত ১৮ জন শনাক্ত হয়েছে, এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তারপরেও ঝুঁকি আছে, কারণ এটা সারাবিশ্বে মহামারী ভাইরাসে পরিণত হয়েছে, যাতে বিশ্ব আতঙ্কিত।’

সেতুমন্ত্রী আরও জানান, চীন, ইউরোপ, আমেরিকাও এই ভাইরাস থেকে দূরে থাকতে পারেনি। সেখানে আমরা যে ঝূঁকিমুক্ত তা বলার অবকাশ নেই। তবে শেখ হাসিনা সরকার করোনা মোকাবিলায় সব রকম প্প্রস্তুতি সম্পন্ন করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর