শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ ৩ বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আগামী ৩ দিনে কিছু কিছু এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া সারাদেশে দিনরাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বার্তাবাজার/এসজে