করোনা থেকে মুক্তি পেতে সিলেটে বিশেষ মোনাজাত
সিলেটের দরগাহে হযরত শাহজালা (র:) মাজার মসজিদসহ সিলেটর প্রায় সবক’টি মসজিদে জুমার নামাজ শেষে ঘাতক ব্যাধি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বিশেষ দো’আ ও মোনাজাত করা হয়েছে।
আজ শুক্রবার বাদ জুমা দরগাহে হযরত শাহজালাল (র:) মাজার মসজিদে এই রোগ থেকে বাংলাদেশ ও সারাবিশ্বের মানুষদের হেফাজত করতে মহান আল্লাহর নিকট বিশেষ দু’আ ও মোনাজাত করা হয়।হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী এই বিশেষ দু’আ ও শরীক হন।
তবে অন্যন্য দিনের মত হযরত শাহজালাল মাজার (র:) এবং আশপাশ এলাকায় ভক্তদের উপস্থিতি ছিলো তুলানামুলক কম। দূরপাল্লার বাস কম চলাচল করায় মানুষের উপস্থিতি কম এবং অনেকেই মাস্ক পরে নামাজে অংশগ্রহণ করতে দেখা যায়।
এর আগে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকায় লোক সমাগম নিষিদ্ধ ঘোষণা করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া মাজার কমিটির নেতৃবৃন্দের সাথে বৈঠক করে সরকারী নির্দেশনা মেনে জনসমাগম সরানোর কথা জানান।
এদিকে ২০ মার্চ শুক্রবার সকালে মাজার এলাকা থেকে লোক সমাগম সরিয়ে দিয়েছে পুলিশ।মাজারে আগত ভক্তদের সাথে আলাপ আলোচনা করে সরকারী নির্দেশনার কথা জানিয়ে জনস্বার্থ মাজার এলাকা ত্যাগ করার অনুরোধ করছে পুলিশ ও মাজার কমিটির নেতৃবৃন্দ।
এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিয়া বার্তাবাজার কে বলেন,দেশে করোনা ভাইরাস জনিত কারনে গণসচেতনতা প্রয়োজন। আমরা বিভিন্ন জায়গায় গণসমাগম না করতে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। হযরত শাহজালাল (রহ.) মাজারসহ কোন জায়গায় লোক সমাগম হতে দেয়া হবেনা। এ বিষয়ে আমাদের সবার সহযোগিতা প্রয়োজন না হয় এই মহামারি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।
এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মাঠ পর্যায়ের প্রশাসনকে প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে সারা দেশে সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়। এসময় ভিডিও কনফারেন্সে সব ধরনের ওয়াজ মাহফিল ও তীর্থযাত্রা বন্ধ করারও নির্দেশ দেওয়া হয়।
এদিকে করোনাভাইরাস সতর্কতার অংশ হিসেবে শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে নামাজে কিছু বিধিনিষেধ আরোপ করেছে মাজার কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে দরগাহ হযরত শাহজালাল (রহ.) মসজিদের প্রধান পরিচালক (হিসাব শাখা) মুফতি মোহাম্মদ কায়েস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন বিধিনিষেধ এর কথা জানান।
বার্তাবাজার/এমকে