জরুরী অবস্থায় আইন ভঙ্গ করে ৯ বাংলাদেশী আটক

নভেল করোনা ভাইরাসের প্রভাবে লন্ডভন্ড হয়ে যাওয়া ইতালিতে জারি করা জরুরি অবস্থা (রেড জোন) অমান্য করায় ৯ বাংলাদেশিকে আটক করা হয়েছে। ইতালির নাপোলির সান জুসেপ্পে ভেসুভিয়ানো এলাকা থেকে রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় তাদের আটক করে স্থানীয় পুলিশ।

মৃতের সংখায় সবার উপরে অবস্থান করা ইতালিতে করোনা প্রতিরোধে নেয়া হয়েছে বিশেষ পদক্ষেপ। তারই অংশ হিসাবে, পুরো ইতালিকে রেড জোনের আওতায় নিয়ে আসা হয়েছে। সেনা মোতায়েন করা হয়েছে দেশটির সকল শহরের প্রবেশদ্বারে। এরপরও যারা অকারণে বাইরে বের হচ্ছে তাদেরকে পেতে হচ্ছে শাস্তি নয়ত জরিমানা দন্ড।

জানা যায়, আটককৃত ৯ বাংলাদেশির কেউই খাদ্যসামগ্রী ক্রয় কিংবা জরুরি প্রয়োজনে বের হওয়ার কোনও প্রমাণ পুলিশকে দেখাতে পারেননি। তারা অকারনে বাইরে বের হয়েছিল। সরকারি আইন লঙ্ঘন করায় সংশ্লিষ্ট আইনে জনপ্রতি ২০৬ ইউরো জরিমানা করেছে। একইসাথে তাদেরকে দুই সপ্তাহের জন্য হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে পুলিশ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর