করোনাভাইরাস: জাতীয় জাদুঘর বন্ধ ঘোষণা

সাময়িকভাবে বন্ধ করা হয়েছে জাতীয় জাদুঘর। আজ (শুক্রবার) জাতীয় জাদুঘরের কীপার (জনশিক্ষা বিভাগ) ড. শিহাব শাহরিয়ার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে জনসমাগম এড়িয়ে চলার জন্য দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে জাতীয় জাদুঘর। তবে দাপ্তরিক কাজ চলবে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর