বন্ধ হলো জাতীয় চিড়িয়াখানা

মহামারী করোনা ভাইরাসের বিস্তার রোধে শুক্রবার (২০ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করেছে সরকার।

মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেহার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বাংলাদেশে এ পর্যন্ত ২০ জন আক্রান্ত ও একজন মারা গেছে। শুক্রবার নতুন করে তিনজন আক্রান্ত হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর