ছদ্মবেশে পণ্য ক্রয় করে মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছাঃআকতারুন নেছা এবং সহকারী কমিশনার ভূমি মোঃ আশরাফুল আলম ক্রেতা সেজে মাস্ক কেনার জন্য যান কাপড় পট্রিতে। একটি মাস্ক ৬০ টাকা ৮০ টাকা ক্রয় করেন ক্রেতা সেজে।

অতিরিক্ত টাকায় মাস্ক বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে ৫টি গার্মেন্টস থেকে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে কটিয়াদি বাসস্ট্যান্ডে ছদ্মবেশে গিয়ে ৭০ টাকার রসুন ১২০ থেকে ১৮০ টাকা করে বিক্রির অপরাধে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

মোট এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়, অর্কিড ফ্যাশন দশ হাজার, অণিক ফ্যাশণ বিশ হাজার, জাহাঙ্গীর গার্মেন্টস পনের হাজার, হাবিব গার্মেন্টস দশ হাজার, হাজী ফ্যাশণ দশ হাজার এবং অতিরিক্ত মুল্যে রসুন বিক্রির অপরাধে কাসেম স্টোর দশ হাজার, সজিব স্টোর পাঁচ হাজার, শহীদুল্লাহ স্টোর পাঁচ হাজার, বাবুল স্টোর পাঁচ হাজার, মোহাম্মদ আলি স্টোর দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় । এইসময় পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর হিসেবে উপস্তিত ছিলেন দিদারুল আলম রাসেল সহযোগীতায় ছিলেন থানার পুলিশ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর