জি সিরিজ থেকে আসছে সোহান যাযাবরের ৩টি গান

লোকসাহিত্যের ভান্ডার খ্যাত ময়মনসিংহের ছেলে সোহান যাযাবর। একাধারে একজন গায়ক,গিটারিস্ট, সুরকার ও সংগীত পরিচালক।
ইউটিউব, ফেসবুকের কল্যাণে অনেকেই তার গান শুনে থাকলেও প্রচার বিমুখতার কারণে তার গাওয়া দিবানিশি, ব্যাথা, সংসার শিরোনামের গানগুলোর গায়ক যে তিনি তা অনেকেই জানেনা।

২০০৫-২০১০ সাল পর্যন্ত ময়মনসিংহের যাযাবর ব্যান্ডের মেইন ভোকাল হিসেবে কাজ করেছেন। গেয়েছেন অনেক মঞ্চে, নগর বাউল জেমস, বারী সিদ্দিকী, শফি মন্ডল, সুনীল কর্মকার, চন্দনা মজুমদারের মত গুনী শিল্পীদের সাথেও তিনি এক মঞ্চে গান করে প্রশংসা কুড়িয়েছেন। দেশের সঙ্গীতাঙ্গনের মহাতারকাদের একজন প্রয়াত লাকী আখন্দের ছাত্র সোহান যাযাবর বর্তমানে কাজ করছেন লোকগানের জীবন্ত কিংবদন্তী কাংগালিনী সুফিয়ার সাথে।

এই প্রথম ২০২০ সালে জী সিরিজ (অগ্নীবিনা)-এর ব্যানারে সোহান যাযাবরের গাওয়া তিনটি গান প্রকাশিত হতে যাচ্ছে । এখানে ২টি মৌলিক গান ও একটি সংগৃহীত বিখ্যাত বাউল গান রয়েছে। ইতোমধ্যে জী সিরিজের সাথে গান তিনটি নিয়ে চুক্তি হয়েছে। গান গুলো ধাপে ধাপে প্রকাশিত হবে জী সিরিজের ইউটিউব চ্যানেলে।৷ আপাতত গানগুলো লিরিক্যাল ভিডিও আকারে ছাড়া হবে।

সোহান যাযাবর

‘ভালো লাগেনা’,’মুখছবি’ ও ‘সংসার’ টাইটেলের গান তিনটি রেকর্ড হয়েছে ধানমন্ডিতে অবস্থিত “একুস্টিক আর্ট” স্টুডিও তে। গানের কম্পোজিশনে সোহান যাযাবরের সাথে ছিলেন গিটারিস্ট-সুজন আতিক। তিনটি গানের মাঝে ‘মুখছবি’ টাইটেলের গানটি সুজন আতিকের লেখা ও সুর করা।

সোহান যাযাবর জানায়, ‘গানগুলোর সংগীতায়োজন কিছুটা ৮০/৯০ দশকের ধাঁচে করা হয়েছে। গানগুলো মেকিং এর পেছনে অনেক মানুষের সহযোগিতা রয়েছে, তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। আমার পরিবার, তপন কুমার মিস্ত্রি, নাসির ভাই, মুন্না খান, তারেক হায়দার চৌধুরী, সুমন আলম, ফেরদৌস আলম, জনাব কাজল ফারুকী, শাহারিয়ার শাওন ছাড়াও অসংখ্য ভাই- ভক্তদের অনুপ্রেরণাতেই আজ আমার গানের এই অবস্থান ।

সোহান যাযাবর

বছরকয়েক আগে ‘মহাযজ্ঞ’ নামের একটি ব্যান্ডও প্রতিষ্ঠা করেছেন তিনি। কৈশোরে স্কুল জীবনে সোহান যাযাবরের গানের যাত্রা শুরু হলেও গিটারের হাতেখড়ি হয় তারই বন্ধু নির্ঝরের হাত ধরে।

বর্তমানে এই শিল্পী ছায়ানটের একজন ছাত্র হিসাবে নজরুল সঙ্গীতের তালিম নিচ্ছেন।

সোহান যাযাবর জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে “ভালো লাগেনা” গানটি আগামী ২৩ মার্চ (সোমবার) জী সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। তিনি সবার কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর