অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি, টাঙ্গাইলে ১২ জনকে জরিমানা

শুক্রবার সকালে টাঙ্গাইল পার্ক বাজার এবং বটতলা বাজারে নিত্য প্রয়োনীয় দ্রব্যমুল্য করোনা ভাইরাসের কারনে বেশী দাম রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা মাধ্যমে ১২জন বেপারীকে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুখময় সরকার এবং তাপস পাল। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে কোম্পানী কমান্ডার, র‍্যাব-১২, জেলা সেনেটারি ইন্সপেক্টর, এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুখময় সরকার জানায়, দোকান এবং মুদি দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ, চাউল এবং মরিচ বিক্রির অপরাধে দোষী সাব্যস্ত করে ১২ জন বেপারীকে মোট ৯৯,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া মাছের বাজার, ডিমের দোকান এবং মুরগীর দোকানসহ অন্যান্য ব্যবসায়ীগণ যাতে অতিরিক্ত মূল্যে পন্যসামগ্রী বিক্রি না করে সে বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম ফেসবুক ষ্টাটাসে জানায় জনস্বার্থে এবং সংশ্লিষ্ট সকলকে সচেতন করার লক্ষ্যে কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর