বিসিবির প্রধান চিকিৎসকসহ কোয়ারেন্টিনে ৩

বিদেশ থেকে ফিরে করোনার সতর্কতার হিসেবে কোয়ারেন্টাইনে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। সেই সঙ্গে রয়েছেন তরুণ দুই ক্রিকেটার সাদমান ইসলাম অনিক ও মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ। বিসিবির প্রধান চিকিৎসক এ তথ্য জানিয়েছেন নিজেই।

গতকাল বুধবার(১৮ মার্চ) সফল সার্জারি শেষে তারা দেশে ফিরেছেন।

অস্ট্রেলিয়া থেকে ফিরে কোয়ারেন্টিনে যেতে ভুল করেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

নিয়ম মেনে নিজে তো কোয়ারেন্টাইনে থাকছেনই, সাথে নিয়েছেন বিদেশ থেকে ফেরা দুই তরুণ ক্রিকেটার সাদমান ইসলাম অনিক ও মৃত্যুঞ্জয় চৌধুরীকেও। কবজির চোটের কারণে বাঁহাতি ওপেনার সাদমান ও কাঁধের ইনজুরি সারাতে অনূর্ধ্ব-১৯ দলের পেসার মৃত্যুঞ্জয়কে নিয়ে চলতি মাসের শুরুতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন দেবাশিষ চৌধুরী।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর