মরণঘাতী করোনা ভাইরাসে দেশে নতুন করে আরও ৩ জন আক্রান্ত হয়েছে। এখন আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে।
আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এ সময় তিনি জানান, নতুন আক্রান্ত ৩ জন এর মাধ্যে ১ জন মহিলা (৩০) ও ২ জন পুরুষ (৩০) ও (৭০)। আশঙ্কাজনক একজন আইসিইউতে আছে।
তারা সবাই একজন ইতালী প্রবাসী ও বিদেশ ফেরৎ ২ জনের সংস্পর্শে এসেছিলেন।
বার্তা বাজার/এস.আর