করোনাভাইরাস : এবার জাতীয় প্রেসক্লাব লকডাউন

প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জাতীয় প্রেসক্লাব লকডাউন ঘোষণা করেছে প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি। যার ফলে ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রেসক্লাবের সব কার্যক্রম স্থগিত থাকবে। প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাইফুল আলম এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার সকালে প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম। এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীনসহ ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত ১০ হাজার ১৭৮ জনের প্রাণ গেছে এই ভাইরাসে। আক্রান্তের সংখ্য ২ লাখ ৪৬ হাজার ৭২২ জন।

প্রাণঘাতী এই ভাইরাসের থাবায় বাংলাদেশেও একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৮ জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর