করোনা যত বড় শত্রু হোক আমরা পরাজিত করব: কাদের

প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে ঝুঁকি থাকলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২০ মার্চ) সকালে রাজধানীর বনানী কবরস্থানে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, করোনাভাইরাস সারাবিশ্বে একটি সমস্যা। এই ভাইরাসের ঝুঁকি থেকে আমরা মুক্ত থাকতে পারব সেটা নিশ্চিত করে বলা যায় না। আমাদের সর্বাত্মক প্রয়াস সম্মিলিতভাবে করোনা যত বড় শত্রুই হোক, এই শত্রু আমরা পরাজিত করব।

বাংলাদেশে এখন পর্যন্ত ১৭ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। অন্যদিকে ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার পর মারা গেছেন একজন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর