যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৯ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিউইয়র্কে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। সবশেষ ওজন পার্কে এক বাংলাদেশি বৃদ্ধার শরীরে কোভিড নাইটিন শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।
এমন পরিস্থিতিতে অনেক বাংলাদেশি সেল্ফ কোয়ারেন্টিন নিচ্ছেন।
এদিকে বৃহস্পতিবার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাইরে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশজুড়ে শুক্রবার জুমার নামাজও বাতিল করা হয়েছে । লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়ায় আর্থিক সহায়তা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দুর্যোগকালীন সহায়তা হিসেবে প্রত্যেক বয়স্ক মানুষ পাবেন এক হাজার এবং পরিবারের নির্ভরশীল সন্তানরা পাবেন পাঁচশ ডলার। এছাড়া আগামী তিন মাস নিউইয়র্কে বাড়ির মর্টগেজ বাতিল করেছেন গভর্নর।
বার্তা বাজার / ডাব্লিও.এস