মুন্সীগঞ্জে গাঁজা বাগানের সন্ধান, আটক ৩

পপির পর মুন্সীগঞ্জের চর মুক্তারপুরে গাঁজার বাগানের সন্ধান মিলেছে। গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর থানার চর মুক্তারপুরের গ্রামমসজিদ এলাকায় মাদক নির্মুল কমিটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের ভাই জুম্মন হাওলাদারের গরুর ফার্মের পাশে গাজা বাগানে আকস্মিক অভিযান পরিচালনা করে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ।

বৃহস্পতিবার ১৯মার্চ রাত ৮টার দিকে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই রফিক, এসআই রেজাউল, এএসআই কামরুল হাসান, এএসআই রায়হান, এএসআই তুষার, এএসআই মাসুদসহ সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেয়। এসময় আব্দুর রহমানের ছেলে রহিম বাদশা (৬০) নুরা দেওয়ানের ছেলে লিটন দেওয়ান (২৮), ইউসুফ মিয়ার ছেলে লিটন (৩৫)কে আটক করে।

অভিযান সম্পর্কে ডিবি পুলিশ জানায়, মুন্সীগঞ্জের সদর থানার চরমুক্তারপুরে গাঁজার চাষ করা হয়েছে এমনই সংবাদ আসে ডিবি পুলিশের কাছে। ডিবি পুলিশ এ বিশস্ত গোপন সংবাদকে কেন্দ্র করে ঘটনাস্থলে অভিযান চালানোর প্রস্তুতি নেয়। যেহেতু এলাকাটি ধলেশ্বরী নদীর ওপারে অবস্থিত এবং এলাকাটি অনেকটা দূরবর্তী এলাকা ফলে সেভাবেই প্রস্তুতি নেয় ডিবির এ অভিযানিক দল। এ অভিযানে সদর থানার ডিবি ইনচার্জ মোঃ মোজাম্মেল হক সুন্দর করে সাজান অভিযানের টিমটি। তিনি এ অভিযানে ৭জন অফিসারকে টিমের অন্তর্ভুক্ত করে এবং যথারীতি অভিযান চালিয়ে গাঁজার বাগান জব্দ করেন এবং গাজার গাছ বস্তায় ভরে নিয়ে আসেন।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোজাম্মেল হক বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যথাক্রমে আব্দুর রহমানের ছেলে রহিম বাদশা (৬০), নুরা দেওয়ানের ছেলে লিটন দেওয়ান (২৮) ও ইউসুফ মিয়ার ছেলে লিটন (৩৫)কে আটক করতে সক্ষম হই। গাঁজা গাছ জব্দ করে নিয়ে এসেছি। এ ব্যাপারে মামলা হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর