করোনা সংক্রমণ রোধে জুমার সুন্নত ও নফল বাসা থেকে পড়ে আসার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ২০ মার্চ সংস্থাটি এ আহ্বান জানায়।
এছাড়াও বিদেশ ফেরত ও জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্তদের বাড়িতে জোহর নামাজ আদায় করার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশে এখন পর্যন্ত ১৮ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ১ জনের মৃত্যু হয়েছে।
বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৭৮ জন। মৃত্যু হয়েছে ১০ হাজার ৪১ জনের। এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৮৮ হাজার ১৫১ জন।
বার্তা বাজার / ডাব্লিও.এস