‘লক ডাউন’ শিবচরে থমথমে পরিস্থিতি

করোনার ঝুঁকিতে ফরিদপুর, মাদারীপুরসহ শিবচর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এমন ঘোষণার পর শিবচর উপজেলা প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। জনসমাগম এড়াতে অবাধ বিচরণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে জনসাধারণকে।

এমন অবস্থায় জনসমাগম এড়াতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছে না জনসাধারণ। উপজেলার প্রায় বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। চারদিকে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

তবে করোনা প্রতিরোধে প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে থাকার কঠোর নির্দেশনা দেয়া হয়েছ। শিবচর উপজেলা প্রশাসন এই নির্দেশনা দেয়। কেউ কোয়ারেন্টাইন না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে প্রশাসন।

শিবচর উপজেলা প্রশাসন জানায়, এই উপজেলায় প্রায় পাঁচ হাজার প্রবাসী রয়েছে, আর সম্প্রতি ইতালিসহ বিভিন্ন দেশ থেকে শিবচরে ফেরত এসেছেন ৬০০ প্রবাসী।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টিতে যেহেতু শিবচর করোনা ঝুঁকিতে রয়েছে তাই প্রবাসীদের নিজ বাড়িতে অবস্থান করার অনুরোধ জানানো হয়েছে। যারা হোম কোয়ারেন্টাইন না মানবে না তাদের শিবচর নন্দকুমার ইনস্টিটিউশনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

বৃহস্পতিবার বিকেলে শিবচর উপজেলা প্রশাসনের এক জরুরি সভায় জানানো হয়, উপজেলার ২ টি ইউনিয়ন ও পৌরভার ১টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ রয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর