বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র, দেশের ক্রিকেট ইতিহাসের যুগস্রষ্টা তামিম ইকবালের ৩১তম জন্মদিন আজ। বাংলাদেশ ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে আনতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়ে চলেছেন তার মধ্যে তামিম ইকবাল অন্যতম।
এখন পর্যন্ত তিন ফরম্যাটেই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান এই তামিমের। এক দশক ধরে প্রায় একই ধারাবাহিকতায় ব্যাট হাতে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন এই বাঁ-হাতি ওপেনার।
প্রসঙ্গত, ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তামিমের। ২০০৯ মৌসুমের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে তামিম ইকবাল তার প্রথম টেস্ট শতক করেন। মুশফিকুর রহিমের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ডাবল শতকও পূরন করেছেন তিনি। ২০০৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় তার। প্রথম একদিনের আন্তর্জাতিক শতক আসে আয়ারল্যান্ড দলের বিপক্ষে। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বাংলাদেশী হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেন এই তারকা ক্রিকেটার।
বার্তাবাজার/কে.জে.পি