প্রাণঘাতী করোনাভাইরাস ঠেকাতে এবার মধ্যপ্রাচ্যের দেশ বাহরানেও জুমার নামাজ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় দেশটির সুন্নি এন্ডোমেন্টস অধিদপ্তরের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।
এক বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশ বলবত থাকবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিদিনের ৫ ওয়াক্তের নামাজ স্বাভাবিকভাবে মসজিদে অনুষ্ঠিত হবে।
বাহরাইনে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন ২৭২ জন। মারা গেছেন ১ জন।
বার্তা বাজার / ডাব্লিও.এস