ভক্তদের চমকে দিয়ে সত্যিই বিয়েটা সেরে ফেলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। তার বরের নাম কামরুজ্জামান রনি। থিয়েটার দল নাগরিক নাট্যাঙ্গণের সঙ্গে যুক্ত আছেন তিনি। পাশাপাশি তিনি ছোটপর্দার নির্মাতা হিসেবেও কাজ করছেন।
স্বপ্নজাল খ্যাত এই নায়িকা জানালেন, গত ১০ মার্চ রাতে রাজারবাগ কাজি অফিসে বিয়ে করেন তারা। এরপর শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন পরী। বর্তমানে সুন্দরবনে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং করছেন তিনি।
বিয়ে নিয়ে পরীমনি বলেন, প্রায় পাঁচ মাস আগে ছবির গল্প শোনানোর জন্য হৃদি আপু সহ রনি এসেছিল আমাদের বাসায়। তখন আমি তাকে খেয়ালই করিনি। শুটিংয়ে গিয়ে কোথায় থাকব কীভাবে যাব, সেসব নিয়ে তার সঙ্গে প্রথম আলাপ শুরু হয়। এভাবেই একসময় আমাদের মধ্যে সখ্য গড়ে ওঠে।
রনি জানান, হঠাৎ করেই পরীমনির সঙ্গে বিয়েটা হয়ে গেছে। বর্তমানে দুজনই রয়েছেন মংলা বন্দরের পাশে করমজল এলাকায়। এখানেই পরীমনি ‘অ্যাডভেঞ্জার অব সুন্দরবন’ ছবির শুটিং করছেন। পরী এখানে শুটিং করছে। তাই চলে এলাম। আমি আজই ফিরে যাচ্ছি ঢাকায়।
রনি বলেন, ‘পরীর শুটিং শেষ হলে আমরা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
বার্তাবাজার/কে.জে.পি