করোনা আতঙ্ক: বিয়ে বন্ধ করে মসজিদে বিয়ে

মানিকগঞ্জের সাটুরিয়ায় বা‌ড়ি‌র সাম‌নে বিশাল গেট। প্যা‌ন্ডে‌লের ভিত‌রে সাজা‌নো হয়ে‌ছে বসার টে‌বিল চেয়ার। বা‌ড়ির চারপাশ জু‌রে র‌ঙ্গিন বা‌তি জালা‌নো হ‌য়ে‌ছে। বি‌য়ে বা‌ড়ি‌তে দাওয়াত দেওয়া হ‌য়ে‌ছিল প্রায় দেড় হাজার লোক‌কে। কিন্তু করোনা ভাইরাস আতঙ্কে প্রশাসন বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। তবে উভয়পক্ষের ১০ জন করে ২০ জন উপস্থিত থেকে মসজিদে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার কান্দাপাড়া গ্রামের মো. মনিরুজ্জামানের মেয়ে আফিয়া জামান রীমার সাথে ধামরাইয়ের বালিথা গ্রামের মো. জিন্নাত আলীর ছেলে মো. জাকির হোসেনের বিয়ে ঠিক হয়। বিয়ের অনুষ্ঠানে দাওয়াতী অতিথি ছিলেন দের হাজার। বুধবার(১৮ মার্চ) ছিল গায়ে হলুদ হয়। বৃহস্পতিবার(১৯ মার্চ) ছিল বিয়ে। বর পক্ষের দাওয়াতী ছিল ৩৫০ জন।

কান্দাপাড়া গ্রামে বিয়ের অনুষ্ঠানের খবর পেয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বুধবার রাতে পুলিশ নিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান বন্ধ করে দেন এবং উভয়পক্ষের ২০ জনকে নিয়ে বিয়ের কাজ শেষ করার অনুমতি দেন।

নির্বাহী কর্মকর্তার নির্দেশনা পালন করা হচ্ছে কিনা তা তদন্তে বৃহস্পতিবার পাঠানো হয় সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ জহুরাকে। তিনি গিয়ে দেখেন, প্রায় অনেক লোকের লোকের খাবার রান্না করা হচ্ছে। এ খবর নির্বাহীকে জানালে পরে ওই বিয়ের কার্যক্রম উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২০ জন লোকের উপস্থিতিতে করানোর নির্দেশ দেয়া হয়।

কনের বাবা মো. মনিরুজ্জামান জানান, করোনা ভাইরাসের কারণে ও দেশের স্বার্থে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। আগে থেকে যেসব আত্মীয় বাড়িতে এসেছিল তাদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে বলে তিনি।

সাটুরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম জানিয়েছেন, প্রশাসনের নির্দেশ না মানায় ওই বিয়ের অনুষ্ঠান মসজিদে উভয়পক্ষের ১০ জন করে ২০ জন লোকের উপস্থিতিতেই সম্পন্ন করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর