করোনাভাইরাসের মোকাবিলায় রবিবার ‘জনতা কার্ফু’র ডাক দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আগামী রবিবার ২২ মার্চ সকাল ৭ থেকে রাত ৯টা পর্যন্ত সকল দেশবাসীকে জনতা কার্ফু পালনের অনুরোধ করছি। এর পাশাপাশি নবরাত্রির আগে করোনা থেকে বাঁচতে দেশবাসীর কাছে ৯টি আবেদন করেছেন মোদী।
১.প্রত্যেক ভারতীয় সজাগ ও সতর্ক থাকতে হবে। আগামী কয়েক সপ্তাহ জরুরি কাজ ছাড়া বাইরে বেরোবেন না।
২.৬০-৬৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিরা ঘরের বাইরে বেরোবেন না।
৩.রবিবার, ২২ মার্চ সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত পালন করুন জনতা কার্ফু।
৪.অন্যদের সেবায় নিয়োজিতদের ধন্যবাদজ্ঞাপনে রবিবার বিকেল ৫টায় হাততালি, থালা বাজান।
৫.রুটিন চেকআপ ছাড়া কেউ হাসপাতালে যাবেন না। শল্য চিকিত্সা জরুরি না হলে তারিখ পিছিয়ে দিন।
৬.করোনভাইরাসের ধাক্কায় দেশের অর্থনীতিকে বাঁচাতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে Covid-19 Economic Response Task Force-এর গঠন।
৭.করোনাভাইরাসের জেরে কাজে আসতে না পারলে চালক, মালি, রাঁধুনিদের বেতন কাটবেন না শিল্পপতি, উচ্চআয়ের ব্যক্তিরা।
৮.ভীত হবেন না। খাবার মজুত করার দরকার নেই। দেশে খাদ্যশস্যের ঘাটতি নেই।
৯.গুজব থেকে দূরে থাকুন
বার্তাবাজার/কে.জে.পি